পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সিদ্ধা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন স্থগিত হওয়ায় বিডিওকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচনের কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় বোর্ড গঠন প্রক্রিয়া। জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর তৃণমূলের প্রাক্তন প্রধান শেখ হামিদুল খান ও উপপ্রধান সালেমা বিবি পদত্যাগ করেন।
বৃহস্পতিবার বিডিও পঞ্চায়েত প্রাঙ্গণে পৌঁছনোর পর বোর্ড গঠন স্থগিত হওয়ায় ক্ষোভ বাড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। বিডিও বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকি বিডিওর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিডিওর বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
১২ জন সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত থাকলেও নোটিশ সংক্রান্ত আপত্তির জেরে প্রক্রিয়া আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হস্তক্ষেপ করে পুলিশ। এই ঘটনায় বিজেপির দুই গোষ্ঠীর দ্বন্দ্বও প্রকাশ্যে চলে আসে।
