শনিবার, নভেম্বর 7, 2026
02:19:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রিল বানানোর নেশায় নৃশংসতা!পেট্রোল ঢেলে ১৮ বছরের যুবককে পুড়িয়ে মারার চেষ্টা কলকাতায়,গ্রেফতার ৩

রিল বানানোর নামে এমন নৃশংসতা! কলকাতার গড়ফার হালতুতে ১৮ বছরের এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। পুরনো ৫০০ টাকার বিবাদ, নাকি অন্য কোনও কারণ? ঘটনায় মূল অভিযুক্ত-সহ তিনজন গ্রেফতার, আটক দুই নাবালক। গোটা ঘটনার তদন্তে পুলিশ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:কলকাতার গড়ফায় রিল বানানোর নামে ভয়াবহ নৃশংসতার অভিযোগ। হালতুর লেনিন নগর এলাকায় ১৮ বছরের এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। গত ২৭ অক্টোবরের এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে দুই নাবালককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজ থেকে বাড়ি ফেরার পথে ওই যুবককে পুকুরপাড়ে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাঁর মাথায় হেলমেট পরিয়ে চোখ বেঁধে মারধর করা হয়। পরে জোর করে পেট্রোল খাওয়ানোর চেষ্টা করা হলে তিনি বাধা দেন। অভিযোগ, এরপরই তাঁর গায়ে পেট্রোল ঢেলে দেশলাই ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জ্বলন্ত পোশাক খুলে কোনওরকমে প্রাণে বাঁচেন ওই যুবক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।অভিযোগ, গোটা ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর জন্য। পুরনো ৫০০ টাকার বিবাদ থেকেই এই হামলা বলে দাবি করেছেন আক্রান্ত যুবক। ঘটনার পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ। আটটেম্প্ট টু মার্ডার -র মামলা রুজু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন