বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
21:27:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অ্যাকশন নয়, এবার দেশপ্রেমের লড়াই! ‘মাতৃভূমি’তে অন্য অবতারে সলমন খান

সলমন খানের নতুন যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।অপূর্ব লাখিয়ার পরিচালনায় ছবিতে সলমনের সঙ্গে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডে এবার যুদ্ধের প্রেক্ষাপটে নতুন চমক নিয়ে আসছেন সুপারস্টার সলমন খান। তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত হিন্দি যুদ্ধভিত্তিক ছবি। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন স্বয়ং সলমন খান। নিজের প্রযোজনা সংস্থা ‘সলমন খান ফিল্মস’-এর ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমা। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধ, দেশপ্রেম এবং আত্মত্যাগের আবহে নির্মিত এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবার বড় পর্দায় সলমনের নতুন অবতার কতটা সাড়া ফেলে, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন