বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
20:41:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

চালতা ফরেস্টে ভয়াবহ আগুন!পুড়ছে বিস্তীর্ণ জঙ্গল,লোকালয়ে বন্যপ্রাণী ঢোকার আশঙ্কা

কালিম্পংয়ের চালতা ফরেস্টে ভয়াবহ অগ্নিকাণ্ড।পুড়ছে ছোট-বড় গাছ। বন্যপ্রাণীদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা। আগুন নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি।

তপন রায়,মানুষের মতামত:কালিম্পং জেলার চালতা ফরেস্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পুড়ে যাচ্ছে একের পর এক ছোট-বড় গাছ। আগুনের লেলিহান শিখা ঘিরে উদ্বেগে স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের শুকনো কাশিয়ার গাছে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

সবচেয়ে বড় আশঙ্কা, আগুন পাহাড়ের জঙ্গলে ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। পাশাপাশি এই জঙ্গলে বসবাসকারী বন্যপ্রাণীদের স্বাভাবিক বাসস্থান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাণ বাঁচাতে তারা লোকালয়ে ঢুকে পড়তে পারে বলেও উদ্বিগ্ন এলাকাবাসী।

পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কায় অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে আনার দাবি উঠেছে। বনদপ্তর ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের পাশাপাশি আগুন লাগার কারণ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন