বৃহস্পতিবার, নভেম্বর 5, 2026
18:53:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাঞ্জাবে ত্রিমুখী লড়াইয়ে বড় চমক!একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কোনও দল? চাঞ্চল্যকর সমীক্ষা

পাঞ্জাব বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আপের ৪০ জনের প্রার্থী তালিকা প্রকাশের পর দুই বিধায়কের বিজেপিতে যোগদান। দৈনিক ভাস্করের আগাম সমীক্ষায় উঠে এল ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। শাসক দল আম আদমি পার্টি (আপ) ইতোমধ্যে ৪০ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে, টিকিট না পেয়ে আপ-এর দুই বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে টানাপোড়েন। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে একটি হাই-ভোল্টেজ ত্রিমুখী লড়াইয়ের স্পষ্ট আভাস মিলছে।

এই টানটান উত্তেজনার আবহেই প্রকাশিত হয়েছে হিন্দি দৈনিক ‘দৈনিক ভাস্কর’-এর এক চাঞ্চল্যকর আগাম নির্বাচনী সমীক্ষা ও মেজাজ জরিপ। সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, রাজ্যে ত্রিমুখী ও বহুপ্রান্তিক প্রতিদ্বন্দ্বিতার কারণে একক সংখ্যাগরিষ্ঠতা না-ও পেতে পারে কোনো দলই, তৈরি হতে পারে ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন