ভুটানে কৃত্রিম হ্রদ ফেটে ভারতের দিকে জল নেমে আসার আশঙ্কা। আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলে সতর্কবার্তা। 
তপন রায়,মানুষের মতামত:ভুটানে কৃত্রিম হ্রদ ফেটে বিপুল পরিমাণ জল ভারতের দিকে নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ভুটান থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে বলে খবর। আশঙ্কা করা হচ্ছে, হ্রদের জল নেমে আসার ফলে আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকার নদীগুলিতে জলস্তর দ্রুত বাড়তে পারে। এর জেরে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশেষ করে নদীর আশপাশে বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কত পরিমাণ জল ভারতের দিকে আসছে এবং কোন কোন এলাকা বেশি প্রভাবিত হতে পারে, সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। বাসিন্দাদের প্রশাসনের পরবর্তী নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
