মঙ্গলবার, নভেম্বর 3, 2026
22:29:46 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জনগণনার কাজে শিক্ষকরা,পিছিয়ে গেল ২০২৭-এর মাধ্যমিক পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগের কারণেই এই সিদ্ধান্তের প্রস্তাব। দেখে নিন সম্পূর্ণ পরীক্ষার সূচি।

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত:জনগণনার কাজে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ নিযুক্ত থাকায় পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করার প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রস্তাবিত সূচি অনুমোদনের জন্য রাজ্যের শিক্ষা কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

পর্ষদের প্রস্তাব অনুযায়ী, পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ২টোয়। প্রথম ১৫ মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য। ২ মার্চ প্রথম ভাষা, ৩ মার্চ দ্বিতীয় ভাষা, ৫ মার্চ ইতিহাস, ৮ মার্চ ভূগোল, ১২ মার্চ গণিত, ১৩ মার্চ ভৌতবিজ্ঞান, ১৫ মার্চ জীবনবিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

পর্ষদ সূত্রে খবর, ২০২৭ সালের জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত জনগণনার দ্বিতীয় পর্যায়ের বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলার কথা। এই কাজে বহু শিক্ষক ও প্রশাসনিক কর্মী যুক্ত থাকবেন। ফলে পরীক্ষা পরিচালনায় সমস্যা এড়াতেই এই পরিবর্তনের প্রস্তাব। তবে চূড়ান্ত সূচি সরকারি অনুমোদনের পরই কার্যকর হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন