বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
15:15:54 | কলকাতা

তৃণমূলের পার্টি অফিসে তল্লাশি,মিলল পিস্তল! পটাশপুরের ঘটনায় চাঞ্চল্য

Crimeজেলা ভিত্তিক সংবাদ

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে পিস্তল উদ্ধারের দাবি পুলিশের। অস্ত্রটি কার এবং কীভাবে সেখানে এল,তা খতিয়ে দেখছে পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে পিস্তল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পটাশপুর থানার নৈপুর অঞ্চলের বেলদা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই দলীয় কার্যালয়ে তল্লাশি চালায় পটাশপুর থানার পুলিশ। তল্লাশির সময় কার্যালয়ের পিছনের অংশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কার, কে বা কারা সেটি সেখানে রেখেছিল, তা এখনও স্পষ্ট নয়। পিস্তলটি কীভাবে দলীয় কার্যালয়ে এল, তার সঙ্গে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের পরই পিস্তল উদ্ধারের ঘটনায় আরও তথ্য সামনে আসতে পারে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।