বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
16:04:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা সুকল্যাণের,তৃণমূল নেতাকে হুঁশিয়ারি—পুলিশ-প্রশাসনকেও সতর্কবার্তা 

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

বারাসাত ২-এর খড়িবাড়িতে প্রকাশ্য সভা থেকে মেহেদি হাসানকে নিশানা করে বিজেপি জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর। পাল্টা আইনগত ব্যবস্থার কথা জানালেন তৃণমূল নেতা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বারাসাত ২ নম্বর ব্লকের খড়িবাড়ি এলাকায় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিজেপি জেলা সভাপতির মন্তব্যকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভায় বসিরহাট জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য তৃণমূল নেতা মেহেদি হাসানকে নিশানা করে কড়া মন্তব্য করেন।সভামঞ্চ থেকে সুকল্যাণ বৈদ্য বলেন, “এখানকার এক মস্তান আছে, মেহেদি নাকি নাম। খরচা করতে দু’মিনিট সময় নেব না। কোনও গুন্ডামি, মাস্তানি চলবে না।” পাশাপাশি, তাঁদের প্রশ্রয় দেওয়া পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বিজেপি নেতার এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল পরিচালিত বারাসাত ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মেহেদি হাসান অভিযোগ করেন, ‘খরচা করা’ বলতে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে।তাঁর দাবি, তিনি বিষয়টি প্রশাসনকে জানাবেন এবং আইনগত পদক্ষেপ করবেন!মেহেদি বলেন,তিনি কোনও অপরাধী নন এবং হুমকি দিয়ে তাঁকে ভয় দেখানো যাবে না। তাঁর কিছু হলে সুকল্যাণ বৈদ্য দায়ী থাকবেন বলেও দাবি করেন তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।