বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
11:14:10 | কলকাতা

২০২৭ পর্যন্ত চলবে গরমের দাপট? এল নিনো ঘিরে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ

Public Interest Newsআন্তর্জাতিক

এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।চরম গরম, অতিবৃষ্টি ও খরার ঝুঁকিও বাড়তে পারে।

স্টাফ রিপোর্টার | মানুষের মতামত:বিশ্বজুড়ে তাপমাত্রা ও আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, শক্তিশালী এল নিনো ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী কয়েক মাসে এটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনো চলতে থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের উষ্ণ জল ও বায়ুমণ্ডলীয় পরিবর্তন বিশ্বের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও বৃষ্টির ধরনকে প্রভাবিত করতে পারে। WMO-র পূর্বাভাসে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের প্রায় সমস্ত স্থলভাগে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রার সম্ভাবনার কথা বলা হয়েছে। একই সঙ্গে কোথাও অতিবৃষ্টি, আবার কোথাও খরা ও চরম গরমের ঝুঁকি বাড়তে পারে। তবে এল নিনো শক্তিশালী হলেই সব জায়গায় একই মাত্রায় গরম পড়বে—এমন নয়। কোনও অঞ্চলে এর প্রভাব কতটা হবে, তা নির্ভর করবে স্থানীয় আবহাওয়া এবং ভারত মহাসাগরসহ অন্যান্য জলবায়ুগত পরিস্থিতির উপর।

বিশেষজ্ঞদের মতে, কৃষি, স্বাস্থ্য, জল ও বিদ্যুৎ ব্যবস্থার উপর এর প্রভাব পড়তে পারে। তাই আগাম সতর্কতা ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।