বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
14:52:34 | কলকাতা

‘প্রেস’ লেখা গাড়ির ভিতরে কী? মায়াপুরে যুবক আটক,উঠল চাঞ্চল্যকর অভিযোগ

Crimeজেলা ভিত্তিক সংবাদ

নদিয়ার প্রাচীন মায়াপুরে গাড়িতে ‘প্রেস’ স্টিকার লাগিয়ে হেরোইন বিক্রির অভিযোগ। স্থানীয়দের হাতে আটক যুবককে থানায় নিয়ে যায় নবদ্বীপ থানার পুলিশ।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: নদিয়ার নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর এলাকায় গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে হেরোইন বিক্রির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে।

ধৃত যুবকের নাম শুভ দাস। তাঁর বয়স প্রায় ২৮ বছর। তিনি প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগ, গাড়িতে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে এলাকায় ঘোরাফেরা করছিলেন শুভ। সেই সময় তাঁর বিরুদ্ধে হেরোইন বিক্রির চেষ্টার অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটকে রাখেন। এরপর নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভ দাস এবং ‘প্রেস’ লেখা স্টিকার লাগানো গাড়িটি থানায় নিয়ে যায়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় শুভ তাঁর কাছে হেরোইন থাকার কথা স্বীকার করেছেন। তবে পুরো ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।এই ঘটনাকে ঘিরে গাড়িতে ‘প্রেস’ স্টিকার ব্যবহারের বিষয়টিও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। শুধু গাড়িতে ‘প্রেস’ লেখা থাকলেই কেউ সাংবাদিক হয়ে যান না। তাই এই ধরনের স্টিকারের অপব্যবহার রুখতে প্রশাসনের নজরদারির দাবি উঠেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।