বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
10:36:42 | কলকাতা

ফিল্ম সার্টিফিকেশনে ১৮ সদস্যের নতুন টিম,জায়গা পেলেন প্রীতি-সুনীল-পঙ্কজ-প্রিয়দর্শন

Nationalবিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (CBFC)-র পুনর্গঠন করেছে। নতুন বোর্ডে মোট ১৮ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী প্রীতি জ়িন্টা,অভিনেতা সুনীল শেট্টি,পঙ্কজ ত্রিপাঠী,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,পরিচালক প্রিয়দর্শন এবং সঙ্গীতশিল্পী রিকি কেজ। এছাড়াও রয়েছেন মনোজ যোশী,রূপালি গঙ্গোপাধ্যায়,পল্লবী যোশী,হংসরাজ হংস-সহ বিনোদন ও শিল্পজগতের একাধিক পরিচিত মুখ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বোর্ডটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। সিনেমা সার্টিফিকেশনের ক্ষেত্রে CBFC-র বিধিবদ্ধ দায়িত্ব আগের মতোই থাকবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।