বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
20:46:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দীগ্রামে প্রচার শুরু হাসিরানী রথের, সৌমেন্দুর বিশেষ বার্তা:‘সংখ্যালঘুরাও এগিয়ে আসুন,বিজেপিকে সুযোগ দিন’

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

নাজমুল হাসান,মানুষের মতামত:প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন বিজেপি প্রার্থী হাসিরানী রথ।প্রচারে এসে বিজেপির জয়ের লক্ষ্য নিয়েও বার্তা দেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী।সৌমেন্দু বলেন,এই নির্বাচনকে বিজেপি সহজ বা কঠিন লড়াই হিসেবে দেখছে না।তাঁর দাবি,বিরোধীরা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখার জন্য লড়াই করছেন।

অন্যদিকে,বিজেপি নন্দীগ্রামের প্রার্থীকে বড় ব্যবধানে জেতানোর লক্ষ্য নিয়ে প্রচার চালাচ্ছে। তিনি বলেন, তাঁদের লক্ষ্য অন্তত এক লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয়।প্রচারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি যাওয়ার কথাও জানান সৌমেন্দু। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কাজের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ও মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

এদিন সংখ্যালঘু ভোটারদের উদ্দেশেও বার্তা দেন সৌমেন্দু। তিনি বলেন, “সংখ্যালঘুদের উচিত এগিয়ে এসে বিজেপিকে সহযোগিতা করা।” তাঁর বক্তব্য, উন্নয়ন কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়—সমস্ত বাংলাবাসী ও ভারতবাসীর জন্য। তাই সংখ্যালঘুদেরও উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, “আপনারা এগিয়ে আসুন, আমাদের পাশে থাকুন,উন্নয়নে শরিক হন এবং সমর্থন করুন।”

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।