বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
11:51:58 | কলকাতা

ডিজিটাল লেনদেন থেকে কর—‘আমজনতার উপর চাবুক’,বিস্ফোরক বিকাশরঞ্জন

kolkataরাজনীতি

ডিজিটাল লেনদেন ও করব্যবস্থা নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র আক্রমণ বিকাশরঞ্জন ভট্টাচার্যের।ফেসবুক পোস্টে একাধিক বিষয়ে সরব বিশিষ্ট আইনজীবী

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ডিজিটাল লেনদেন ও করব্যবস্থা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী তথা রাজনীতিক বিকাশরঞ্জন ভট্টাচার্য। নিজের প্রকাশিত ফেসবুক পোস্টে কেন্দ্রের নোটবন্দি এবং পরবর্তী সময়ে ডিজিটাল লেনদেনের প্রসঙ্গ টেনে সরকারের বিরুদ্ধে সরব হন তিনি।

পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বিকাশরঞ্জন ভট্টাচার্য লেখেন, ‘‘জোর করে আফিম খাওয়ালে, তারপর চাবুক মেরে পয়সা উসুল করা হলো। চীনাদের উপর জাপ সাম্রাজ্যবাদের জুলুম সম্পর্কে রবীন্দ্রনাথ এমনটাই বলেছেন।’’ এরপর নোটবন্দির সময় ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, আমজনতাকে দেশপ্রেমের সঙ্গে ডিজিটাল লেনদেনের পথে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, এখন সেই লেনদেনের উপর করের বোঝা চাপানো হচ্ছে।

পোস্টে তিনি লেখেন, ‘‘২ হাজার টাকার উপরে লেনদেন হলেই দিতে হবে কর। এক্কেবারে সাম্রাজ্যবাদী শোষণ পদ্ধতি।’’ একইসঙ্গে তিনি এই ব্যবস্থাকে ‘‘ধান্ধার পুঁজির স্বার্থে আম জনতার উপর চাবুক’’ বলেও কটাক্ষ করেন। তাঁর বক্তব্য, সেই ‘চাবুকের আঘাত’ মোলায়েম করতে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। পোস্টের শেষে বিকাশরঞ্জন ভট্টাচার্য লেখেন, ‘‘ভাবুন। ভাবা প্র‍্যকটিশ করুন।’’ উল্লেখ্য, উপরোক্ত মন্তব্যগুলি বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রকাশিত ফেসবুক পোস্ট থেকে উদ্ধৃত। তাঁর পোস্টে করা রাজনৈতিক ও অর্থনৈতিক অভিযোগগুলি তাঁর নিজস্ব বক্তব্য; সংশ্লিষ্ট সরকারি নীতি বা করব্যবস্থার বিষয়ে কেন্দ্রের বক্তব্য এই প্রতিবেদনে পৃথকভাবে যাচাই করা হয়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।