বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
21:37:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য সম্পর্কে নতুন অধ্যায়,এফটিএ কার্যকরে আইন পাস নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক

ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকরের পথে আরও এক ধাপ এগোল দুই দেশ। নিউজিল্যান্ডের সংসদে এফটিএ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন পাস হয়েছে। চুক্তি কার্যকর হলে নিউজিল্যান্ডে ১০০ শতাংশ ভারতীয় রফতানি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ কার্যকর করার পথে আরও এক ধাপ এগোল দুই দেশ। ১৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদে এই চুক্তি কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন পাস হয়েছে। ভারত সরকার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

নয়াদিল্লিতে ২০২৬ সালের ২৭ এপ্রিল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি কার্যকর হলে নিউজিল্যান্ডের বাজারে ভারতের ১০০ শতাংশ রফতানি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। এর ফলে ভারতীয় বস্ত্র ও পোশাক, চামড়া ও জুতো,ইঞ্জিনিয়ারিং পণ্য,ওষুধ,কৃষিপণ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য রফতানিতে নতুন সুযোগ তৈরি হবে।অন্যদিকে, নিউজিল্যান্ডের কাঠ, উল,ভেড়ার মাংস এবং চামড়ার কাঁচামালের মতো পণ্য ভারতের বাজারে আরও সুবিধাজনক প্রবেশাধিকার পাবে।

চুক্তিতে পরিষেবা, বিনিয়োগ,পেশাদার কর্মী,পড়ুয়া ও যুবকদের চলাচলের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করার কথা বলা হয়েছে। ভারতে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সহায়তার ব্যবস্থাও রয়েছে।ভারত ও নিউজিল্যান্ড এখন নিজ নিজ দেশের বাকি অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করে দ্রুত চুক্তিটি কার্যকর করার লক্ষ্যে কাজ করছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।