বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
18:26:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাসে আলাপ,তারপর টাকার লোভ!ব্যাগ খুলতেই মাথায় হাত বৃদ্ধ দম্পতির,কীভাবে উধাও হল ৭ ভরি গয়না?

Crimeজেলা ভিত্তিক সংবাদ

পাঁশকুড়ায় নকল টাকা দেখিয়ে বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় ৭ ভরি সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে চারজনকে গ্রেফতার করেছে জিআরপি।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পাঁশকুড়া স্টেশন চত্বর থেকে নকল টাকা দেখিয়ে এক বৃদ্ধ দম্পতির কাছ থেকে প্রায় ৭ ভরি সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে পাঁশকুড়া জিআরপি। শুক্রবার তাঁদের তমলুক আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,খুকুড়দহের বৃন্দাবনচক এলাকার ওই দম্পতি ঘাটাল-পাঁশকুড়া বাসে করে কালই গ্রামের মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ, চার অভিযুক্ত তাঁদের পিছু নেয়। কনকপুরের কাছে বাস ফাঁকা হয়ে গেলে তিনজন ওই দম্পতির সঙ্গে আলাপ জমায়।অভিযোগ, কথার ফাঁদে ফেলে তাঁদের বলা হয়, গায়ে থাকা সোনার গয়না চুরি হয়ে যেতে পারে। এরপর গয়না ব্যাগে রাখতে বলা হয়। পাশাপাশি নকল টাকার লোভ দেখানো হয়। সেই সুযোগেই প্রায় ৭ ভরি সোনার গয়না হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

পরে দম্পতিকে ট্রেনে তুলে দেয় অভিযুক্তরা। ভোগপুর স্টেশনে নেমে ব্যাগ খুলতেই তাঁরা বুঝতে পারেন, গয়না নেই। গত ৩১ আগস্ট পাঁশকুড়া জিআরপিতে অভিযোগ দায়ের করেন তাঁরা।সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত চালিয়ে রঙ্গলাল শেখ, পার্থজিৎ হালদার, বিক্রম কাইত ও রাজু মোল্লাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। কলকাতার মুকুন্দপুরে একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধারের দাবিও করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার চক্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।