বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
19:07:18 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অসুস্থতার বিরতি শেষে ক্যামেরার সামনে রশ্মিকা!ফের শুরু আল্লু অর্জুনের ‘রাকা’-র শুটিং

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:চিকিৎসাজনিত বিরতির পর ফের শুটিং সেটে ফিরেছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে আল্লু অর্জুন অভিনীত আসন্ন ছবি ‘রাকা’-র শুটিংয়ে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। কিছুদিন কাজ থেকে বিরতি নেওয়ার পর এবার ধীরে ধীরে পেশাগত কাজে ফিরছেন তিনি।

‘রাকা’ ছবিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে রশ্মিকা মান্দানার উপস্থিতি নিয়েও অনুরাগীদের মধ্যে উৎসাহ রয়েছে। চিকিৎসাজনিত কারণে শুটিং থেকে দূরে থাকার পর তাঁর কাজে ফেরার খবর স্বাভাবিকভাবেই অনুরাগীদের জন্য স্বস্তির।

জানা গিয়েছে, শুটিংয়ে ফিরে নিজের নির্ধারিত অংশের কাজ শুরু করেছেন রশ্মিকা। আগামী দিনে ছবিটির আরও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হওয়ার কথা রয়েছে। ছবিটি নিয়ে নির্মাতাদের তরফে বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।