কাঁথি থানার পুলিশের ভোররাতের টহলে আটক দুটি গাড়ি। পুলিশের দাবি, গাড়ি দুটিতে অবৈধভাবে ২৪টি গবাদি পশু পরিবহন করা হচ্ছিল। চালক ও সহকারীদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
রাজকুমার বেরা,মানুষের মতামত:কাঁথি থানার পুলিশের অভিযানে অবৈধভাবে পরিবহনের অভিযোগে ২৪টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ অক্টোবর ভোর প্রায় ৪টা নাগাদ ভোররাত্রিকালীন টহলদারির সময় কাঁথি থানার একটি পুলিশ দল দুটি গাড়িকে আটক করে। গাড়ি দুটিতে মোট ২৪টি গবাদি পশু পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশের দাবি, পরিবহনের বৈধতা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় গাড়ি দুটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এরপর দুই গাড়ির চালক ও সহকারীদের আটক করা হয়। গাড়ি দুটি এবং গবাদি পশুগুলিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নিয়ম মেনে মাননীয় আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
