সোমবার, নভেম্বর 16, 2026
05:28:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

একসঙ্গে উধাও পাঁচ নাবালিকা! সুন্দরবনে কীভাবে পৌঁছল পাঁচ বন্ধু? রাতারাতি উদ্ধার পুলিশের

সন্দেশখালিতে একসঙ্গে পাঁচ নাবালিকার রহস্যজনক নিখোঁজ ঘিরে চাঞ্চল্য! ৯ নভেম্বর বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পাঁচ কিশোরী। পরিবারের অভিযোগ পেয়েই তল্লাশিতে নামে পুলিশ। অবশেষে সুন্দরবন এলাকা থেকে পাঁচজনকেই উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন একসঙ্গে বাড়ি ছেড়েছিল তারা? কীভাবে পৌঁছল সুন্দরবনে? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালি থানার পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের সন্দেশখালিতে একসঙ্গে পাঁচ নাবালিকার রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায় পাঁচ কিশোরী। আত্মীয়স্বজনের বাড়ি থেকে পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজ করেও মেলেনি সন্ধান। শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হয় উদ্বিগ্ন পরিবার।

পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ৯ তারিখ সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ এলাকা থেকে পাঁচ নাবালিকা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকেই তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের অভিযোগ পেয়েই দ্রুত তল্লাশিতে নামে সন্দেশখালি থানার পুলিশ। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালিয়ে অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই সুন্দরবন এলাকার একটি জায়গা থেকে পাঁচজনের সন্ধান মেলে। এরপর তাদের উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তবে পাঁচ বন্ধু একসঙ্গে কেন বাড়ি ছেড়েছিল? কীভাবে পৌঁছল সুন্দরবনে? নিছক ঘুরতে যাওয়া, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন