সোমবার, নভেম্বর 16, 2026
05:28:58 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাড়ি বাড়ি স্বাস্থ্যকর্মী, বন্ধ একাধিক কল! বসিরহাটে কীসের আশঙ্কা?

বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ। এখনও পর্যন্ত ১৭ জন আক্রান্ত, সন্দেহের তালিকায় আরও ১১ জন। দূষিত পানীয় জল থেকে সংক্রমণের আশঙ্কায় একাধিক জলের কল বন্ধ। বাসিন্দাদের জন্য প্রতিদিন জলের ট্যাঙ্কের ব্যবস্থা পুরসভার।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। এখনও পর্যন্ত একই এলাকার ১৭ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন। আরও ১১ জনের শরীরে মিলেছে জন্ডিসের উপসর্গ। তাঁদের পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আক্রান্তদের অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক অনুমান, দূষিত পানীয় জল থেকেই ছড়াচ্ছে এই সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ইতিমধ্যে দু’দিন চিকিৎসা শিবিরও করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর ও পুরসভার পক্ষ থেকে এলাকা পরিদর্শনের পর কয়েকটি জলের কল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি ফুচকার দোকানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের ওই কলের জল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিকল্প হিসেবে পুরসভার উদ্যোগে প্রতিদিন এলাকায় জলের ট্যাঙ্ক পাঠানো হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্য দপ্তর ও পুরসভা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন