বুধবার, নভেম্বর 11, 2026
18:32:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পড়াশোনার জন্য গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়,এবার শহরের মেয়র হলেন ভারতীয় প্রযুক্তিবিদ অভিষেক 

অস্ট্রেলিয়ার গ্রেটার বেন্ডিগো শহরের মেয়র নির্বাচিত হলেন ৪৩ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত অভিষেক আওয়াস্থি। হিমাচল প্রদেশ থেকে অস্ট্রেলিয়া, তাঁর সাফল্যের কাহিনি|

নিজস্ব সংবাদদাতা, মানুষের মতামত:বিদেশের মাটিতে ফের সাফল্যের নজির গড়লেন এক ভারতীয় বংশোদ্ভূত। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের গ্রেটার বেন্ডিগো শহরের মেয়র নির্বাচিত হলেন ৪৩ বছর বয়সি অভিষেক আওয়াস্থি। এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কোনও ব্যক্তি শহরটির মেয়র পদে বসতে চলেছেন। ২০২৬-২৭ সালের মেয়াদে তাঁকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেছেন সিটি কাউন্সিলের সদস্যরা। ৯ নভেম্বর দ্য ক্যাপিটাল থিয়েটারে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

হিমাচল প্রদেশের মান্ডি শহরের বাসিন্দা অভিষেক ২০০৮ সালে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি ও বায়োইনফরমেটিক্স নিয়ে পড়াশোনা করেন তিনি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান।

২০১০ সালে বেন্ডিগোতে বসবাস শুরু করার পর থেকেই স্থানীয় সমাজসেবামূলক কাজে যুক্ত হন অভিষেক। ভারতীয় পরিবারগুলিকে একত্রিত করতে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ বেন্ডিগো। ২০২৪ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ডেপুটি মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতীয় প্রবাসী সমাজ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন