পূর্ব মেদিনীপুরের মেছেদায় মানসি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ক্ষতিগ্রস্ত চেয়ার-টেবিল ও আসবাবপত্র। আগুন নেভাতে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।
রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের মেছেদায় মানসি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। আচমকাই সিনেমা হলের ভিতর থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলের বিভিন্ন অংশে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
প্রাথমিক অনুমান, শর্টসার্কিট অথবা আতশবাজির আগুনের ফুলকি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে সিনেমা হলের ভিতরে থাকা চেয়ার, টেবিল-সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে। ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।
