শনিবার, নভেম্বর 7, 2026
21:22:39 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দুধের নামে বিষ!ভেজাল সরবরাহের অভিযোগ,ডায়মন্ড হারবারে গ্রেফতার ৩,উদ্ধার ৬৫ কেজি সাদা পাউডার

ডায়মন্ড হারবারে ভেজাল দুধ তৈরির কারবারের হদিস। পুলিশের অভিযানে ৩৪টি ড্রাম, ৩২ প্যাকেট সাদা পাউডার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার। গ্রেফতার তিন অভিযুক্ত।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দুধের নামে সাধারণ মানুষের পাতে পৌঁছে যাচ্ছিল ভেজাল তরল! ডায়মন্ড হারবারে ভেজাল দুধ তৈরির কারবারের পর্দাফাঁস করল জেলা পুলিশের কালিতলা-আশুতি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ঠাকুরপুকুর-কলাগাছিয়া রাস্তায় খালের কাছে একটি ছোট পণ্যবাহী গাড়িতে অভিযান চালান পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকেই কার্তিক ঘোষ, আমানুদ্দিন ঢালি ও রামিজ জমাদার নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর,উদ্ধার হয়েছে ৩৪টি নীল রঙের ড্রাম,প্রতিটির ধারণক্ষমতা ৪০ লিটার। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৩২ প্যাকেট সাদা পাউডার, যার মোট ওজন প্রায় ৬৫ কেজি, এবং ভেজাল তৈরির অন্যান্য সরঞ্জাম।

পুলিশের দাবি, জল ও সাদা পাউডার মিশিয়ে দুধের মতো তরল তৈরি করে কলকাতা ও শহরতলির বিভিন্ন খাটালে সরবরাহ করা হতো। সেখানে আসল দুধের সঙ্গে তা মেশানোর অভিযোগ উঠেছে। উদ্ধার হওয়া পাউডারের রাসায়নিক উপাদান ও জনস্বাস্থ্যের উপর সম্ভাব্য প্রভাব জানতে নমুনা পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কোথায় কোথায় ভেজাল দুধ সরবরাহ করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন