ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৮ ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ।বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে বাম-কংগ্রেসের সম্ভাব্য জোট,সঙ্গে উপজাতি সংগঠনকে পাশে পাওয়ার চেষ্টা।
রিয়া গিরি,মানুষের মতামত:২০২৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন ঘিরে এখন থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী শিবিরে জোরদার হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ। বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, বিজেপি-বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনতে উপজাতি সংগঠন ও আঞ্চলিক দলগুলিকেও পাশে পাওয়ার চেষ্টা চলছে।
সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এই ঐক্যের বিষয়ে আশাবাদী।তাঁর মতে, কংগ্রেস,বামপন্থী দল এবং উপজাতি অধিকার রক্ষার সংগঠনগুলি একজোট হলে বিজেপিকে পরাজিত করা সম্ভব।
অন্যদিকে, বিজেপির দাবি,কেন্দ্র ও রাজ্যের উন্নয়নমূলক কাজই তাদের জয়ের প্রধান হাতিয়ার।তবে রাজনৈতিক মহলের নজর এখন উপজাতি ভোটব্যাঙ্ক এবং সম্ভাব্য আসন সমঝোতার দিকে।২০২৮-এ ত্রিপুরার ক্ষমতার সমীকরণ কোন দিকে ঘুরবে, সেটাই এখন বড় প্রশ্ন।
