পশ্চিমবঙ্গে আইএএস অ্যাসোসিয়েশনের আদলে এবার আইপিএস অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে আইএএস আধিকারিকদের অ্যাসোসিয়েশন থাকলেও এতদিন আইপিএস আধিকারিকদের নিজস্ব কোনও সংগঠন নেই। এবার রাজ্যে আইএএসদের আদলে আইপিএস অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিউটাউনের ইকো পার্কে আইএএস অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মিলনিতে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে আইএএস আধিকারিকরা নিজেদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে কয়েকজন আইপিএস আধিকারিকের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রীর দাবি, কয়েকজন আইপিএস তাঁর কাছে তাঁদের অভিমানের কথা জানিয়েছেন।
এরপরই আইপিএসদের সংগঠন গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আইপিএস আধিকারিকরা চাইলে রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে পারেন। যেহেতু আইএএস ও আইপিএস কেন্দ্রীয় ক্যাডারের অন্তর্ভুক্ত,তাই প্রয়োজন হলে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেবে।
