শনিবার, নভেম্বর 7, 2026
21:29:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ইয়েচুরি-কানাইয়ার পর এবার দীপঙ্কর-নেহা!কংগ্রেসের রণকৌশলে কি বাড়ছে বামপন্থীদের প্রভাব?

বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই জোরদার করতে তৎপর কংগ্রেস। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তে বামপন্থী নেতাদের প্রভাব বাড়ছে বলে দাবি ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন চর্চা।

অমিত রায়,মানুষের মতামত:বিরোধী জোটের ঐক্য জোরদার করার পাশাপাশি রাজপথে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে তৎপর হয়েছে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশজুড়ে ব্যাপক ‘ইন্ডিয়া’ জোটের ঐক্য ও আন্দোলনের ডাক দিয়েছেন। সেই লক্ষ্যেই রাহুল গান্ধী ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন। গতকাল পাঞ্জাবের সাংরুরে এক জনসভায় আম আদমি পার্টিকে বিজেপির ‘বি-টিম’ বলে তীব্র আক্রমণ করেন রাহুল। পাশাপাশি, পাঞ্জাবে ‘আপ’-এর শাসনের পেছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মদত রয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও বিজেপি এই অভিযোগকে ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছে।

তবে রাজনৈতিক মহলে আপাতত সবচেয়ে বেশি চর্চা চলছে রাহুল গান্ধীর নিজস্ব ‘পরামর্শদাতা বৃত্ত’ নিয়ে। একসময় সিপিআই(এম)-এর প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ছিলেন রাহুলের অন্যতম ঘনিষ্ঠ মেন্টর ও রাজনৈতিক পরামর্শদাতা। সেই সময় থেকেই রাহুল গান্ধী কংগ্রেসকে বামপন্থী আদর্শে প্রভাবিত এক নতুন ধারায় চালিত করার উদ্যোগ নেন।

পরবর্তীতে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি তথা কমিউনিস্ট নেতা কানাইয়া কুমার কংগ্রেসে যোগ দিয়ে রাহুলের ঘনিষ্ঠ বৃত্তে জায়গা করে নেন এবং দেশজুড়ে বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে প্রচার চালান। তবে সাম্প্রতিক দিল্লি বিশ্ববিদ্যালয় নির্বাচনে কানাইয়াকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া সত্ত্বেও এনএসইউআই শোচনীয়ভাবে পরাজিত হয় এবং এবিভিপি জয়ী হয়। এই ঘটনার পর থেকেই কংগ্রেসে কানাইয়ার সাংগঠনিক গুরুত্ব কমতে থাকে এবং স্বয়ং রাহুল গান্ধীও তাঁর থেকে দূরত্ব বাড়িয়ে নেন।

কানাইয়া কুমার দলীয় রাজনীতিতে কিছুটা কোণঠাসা হলেও রাহুলের বৃত্তে বাম ভাবধারার প্রভাব কমেনি। সূত্রের খবর, কানাইয়ার বিকল্প হিসেবে এখন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তে স্থান করে নিয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এবং আইসা (AISA)-র সর্বভারতীয় সভানেত্রী নেহা ভোরা। ‘কক্রোচ আন্দোলন’-এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে উঠে আসা নেহা ভোরা এবং দীপঙ্কর ভট্টাচার্যই এখন রাহুলের নীতি নির্ধারণী ও রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলছেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন