শনিবার, নভেম্বর 7, 2026
21:22:41 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কালীঘাটের রাতের উত্তেজনার পর বিস্ফোরক অর্জুন! অভিষেককে নিয়ে কেন বললেন ‘অ্যালোপ্যাথি’?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালীঘাটের বাড়ির সামনে রাতভর অশান্তি। এই ঘটনায় অভিষেককে ‘অ্যালোপ্যাথি’ ওষুধ দেওয়ার মন্তব্য করে বিতর্ক বাড়ালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে কালীঘাটের বাড়ির সামনে রাতভর উত্তেজনার ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক। পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ানোর পর এবার অভিষেককে কটাক্ষ করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওষুধের প্রয়োজন। আর সেই ওষুধ হোমিওপ্যাথি নয়, দিতে হবে অ্যালোপ্যাথি!

শুক্রবার মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়ের মধ্যেই পাল্টা ‘চোর চোর’ স্লোগান ওঠে। তা ঘিরেই শুরু হয় তুমুল অশান্তি। রাত দুটো থেকে ভোর সাড়ে ছ’টা পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করেন অভিষেক।

এই ঘটনা নিয়ে অর্জুন সিংয়ের দাবি, সংবাদমাধ্যমে প্রচারে থাকতেই এমন আচরণ করছেন অভিষেক। তাঁকে এড়িয়ে যাওয়া অথবা উপযুক্ত জবাব দেওয়া উচিত। কোন ওষুধের কথা বলছেন, প্রশ্ন করা হলে অর্জুনের স্পষ্ট উত্তর, “হোমিওপ্যাথিতে হবে না, ওকে অ্যালোপ্যাথি দিতে হবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন চাপানউতোর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন