লাদাখের ন্যোমা এয়ারফিল্ডে ১৩,৬২৯ ফুট উচ্চতায় সফল অবতরণ ভারতীয় বায়ুসেনার IL-76MD বিমানের।পাইলট ও ক্রুদের দক্ষতায় তৈরি হল নতুন নজির। শক্তিশালী হল ভারতের কৌশলগত সামরিক পরিবহণ ক্ষমতা।
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:আকাশপথে নতুন ইতিহাস গড়ল ভারতীয় বায়ুসেনা। লাদাখের দুর্গম ন্যোমা এয়ারফিল্ডে ১৩,৬২৯ ফুট উচ্চতায় সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার IL-76MD সামরিক পরিবহণ বিমান। দাবি করা হয়েছে, বিশ্বের অন্য কোনও প্রান্তে এই ধরনের বিমান এর আগে এত বেশি উচ্চতায় অবতরণ করেনি।
এই সাফল্যকে ভারতীয় বায়ুসেনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দুর্গম পাহাড়ি পরিবেশ এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বিমানের নিরাপদ অবতরণ সম্ভব হয়েছে পাইলট ও ক্রুদের অসাধারণ দক্ষতা, নিখুঁত পরিকল্পনা এবং পেশাদারিত্বের কারণে।
এই ঐতিহাসিক সাফল্য শুধু বায়ুসেনার প্রযুক্তিগত ও পরিচালন দক্ষতার পরিচয় নয়, বরং দেশের কৌশলগত সামরিক পরিবহণ ক্ষমতাকেও আরও শক্তিশালী করবে। ন্যোমায় এই অবতরণের মাধ্যমে ভারতীয় বায়ুসেনা আরও একবার প্রমাণ করল, কঠিন পরিস্থিতিতেও নতুন উচ্চতা ছুঁতে প্রস্তুত তারা।
