মঙ্গলবার, নভেম্বর 10, 2026
21:24:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হোটেলের আড়ালে জুয়ার আসর!প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ গ্রেফতার ৪,উদ্ধার লক্ষাধিক টাকা

দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় হোটেলের ভিতরে জুয়ার আসর চালানোর অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযানে লক্ষাধিক টাকা উদ্ধারের দাবি।

স্নেহাশিস মুখার্জি, মানুষের মতামত:হোটেলের ভিতরে জুয়ার আসর চালানোর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা-সহ চারজন। দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে ওই হোটেলে হানা দেওয়া হয়। সেখান থেকে জুয়ার আসরে যুক্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয়েছে।দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুইয়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ধরনের বেআইনি কারবার চালানো হচ্ছিল। চন্দন সাহার বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগও তুলেছেন তিনি।

অন্যদিকে, আদালতে যাওয়ার পথে চন্দন সাহার দাবি, বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুই এবং দুর্গাপুর থানার ওসি তাঁকে ফাঁসিয়েছেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন