ইজরায়েলের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত! নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকোট। এবার কি বদলাতে চলেছে ইজরায়েলের ক্ষমতার সমীকরণ?
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:সরকার গঠনের প্রশ্নে আইজেনকোটের পক্ষে ৬৭ জন সাংসদের সমর্থনের সুপারিশ জমা পড়ে। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেন ৪৬ জন সাংসদ। এই পরিস্থিতিতে আইজেনকোটকেই প্রথম সরকার গঠনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।
প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট জানিয়েছেন, তিনি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের সরকার গঠনের চেষ্টা করবেন। তবে তাঁর সামনে রয়েছে একাধিক রাজনৈতিক বাধা। বিশেষ করে আরব দলগুলির সমর্থন গ্রহণ, ধর্মীয় দলগুলির সঙ্গে সমঝোতা এবং নেতানিয়াহুর শিবিরের বিরোধিতা সামলানো তাঁর কাছে বড় চ্যালেঞ্জ।
সরকার গঠনের জন্য আইজেনকোট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়তে পারে।ইজরায়েলের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে কি নতুন সরকার গড়তে পারবেন আইজেনকোট?
