শুক্রবার, নভেম্বর 13, 2026
05:28:44 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শুক্রবার ৭ লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে ৬০ হাজার টাকা! ৪,২০০ কোটি বরাদ্দ নবান্নের

শুক্রবার ১৩ নভেম্বর পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হবে। মোট বরাদ্দ ৪২০০ কোটি টাকা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের আবাস যোজনার উপভোক্তাদের জন্য বড় ঘোষণা। শুক্রবার, ১৩ নভেম্বর নবান্ন সভাঘর থেকে আরও ৭ লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৬০ হাজার টাকা করে পাঠানো হবে। দ্বিতীয় কিস্তির এই অর্থ বাবদ মোট ৪,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদান কর্মসূচির সূচনা করবেন।

সরকারি সূত্রে খবর, আগের কিস্তির টাকা পেয়ে যাঁরা বাড়ির কাজ লিন্টেল পর্যন্ত সম্পূর্ণ করেছেন, তাঁরাই দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য। এর আগে ১০ লক্ষ ২০ হাজারের বেশি পরিবার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে।তবে যাচাই প্রক্রিয়ায় কিছু উপভোক্তার নাম বাদ পড়েছে। ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়ায় ৪০ হাজারের বেশি উপভোক্তার নাম বাদ যাওয়া এবং বাড়ি তৈরির কাজ অসম্পূর্ণ থাকার বিষয়টিও খতিয়ে দেখছে সরকার।

এদিকে, বাড়ি তৈরির জন্য ৯০ দিনের কাজের সুযোগ এবং শৌচালয় নির্মাণে অতিরিক্ত ১২ হাজার টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে। পাশাপাশি, ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে টাকা ফেরতের প্রক্রিয়াও চালাচ্ছে প্রশাসন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন