মালদহের কালিয়াচকের জালালপুরে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ২ কেজি ব্রাউন সুগার। আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। গ্রেফতার আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম। মাদক পাচার চক্রের সন্ধানে তদন্ত শুরু।
তপন রায়,মানুষের মতামত:মালদহের কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে জালালপুর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। অভিযানে আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় দুই কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের নেপথ্যে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
