বৃহস্পতিবার, নভেম্বর 12, 2026
18:30:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, এক ঘণ্টারও বেশি বন্ধ ট্রেন চলাচল! অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা

বসিরহাটের ভ্যাবলা স্টেশনের কাছে রেললাইনে ফাটল। সকাল ৭টা থেকে বন্ধ ট্রেন চলাচল। মেরামতির পর সকাল ৮টা ৪৫ মিনিটে ফের স্বাভাবিক পরিষেবা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:হাসনাবাদ-শিয়ালদা শাখার ভ্যাবলা স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় বৃহস্পতিবার সকালে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকল ট্রেন চলাচল। সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল এবং শুরু হয় লাইন মেরামতির কাজ। প্রত্যক্ষদর্শী সুবল দাস জানান, একটি ট্রেন যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনে তিনি দেখতে পান রেললাইন ফেটে উঁচু হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে খবর দেন তিনি। এদিকে ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। মাছ ব্যবসায়ী আরাকুল ইসলাম জানান, সময়মতো বারাসতে পৌঁছতে না পারলে তাঁর মাছ বিক্রি করা সম্ভব হবে না। যাত্রী ভোলানাথ মণ্ডলের কথায়, সময়মতো ফাটল নজরে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রেলকর্মীদের দ্রুত মেরামতির পর সকাল ৮টা ৪৫ মিনিটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন