বৃহস্পতিবার, নভেম্বর 12, 2026
18:30:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

একটি লকেট, আর তাতেই তোলপাড়!করিনাকে ঘিরে আইনি বিতর্কের নেপথ্যে কী?

দীপাবলি ২০২৬-এ ৩০ ক্যারেটের পান্নার লকেটে কোরানের আয়াত খোদাই থাকার ঘটনায় বিতর্ক। করিনা কাপুর খান ও তাঁর স্টাইলিস্টকে আইনি নোটিস পাঠানোর অভিযোগ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের দীপাবলির সাজ ঘিরে শুরু হল নতুন বিতর্ক। ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট পরার কারণে আইনি নোটিস পেলেন অভিনেত্রী। লকেটটিতে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের আয়াত ‘আয়াতুল কুরসি’। জানা গিয়েছে, প্রায় ২০০ বছরের পুরনো এই অলঙ্কারটি ভোপালের প্রাক্তন রাজপরিবারের সম্পত্তি ছিল। অভিনেতা সইফ আলি খানের পরিবারের সূত্রে অলঙ্কারটি করিনার কাছে আসে। এই লকেটের ছবি সমাজমাধ্যমে প্রকাশ করার পর আপত্তি জানান কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। ১১ নভেম্বর করিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়। ছবিগুলি সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় অনুভূতির মর্যাদা বজায় রাখার দাবি জানানো হয়েছে। এখনও পর্যন্ত করিনার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন