মঙ্গলবার, নভেম্বর 17, 2026
05:22:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কোচবিহারে পুলিশ সুপারের দফতরে অগ্নিকাণ্ড,কীভাবে লাগল আগুন?

ছট পুজোর সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে আগুন। দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে তৎপর হন পুলিশকর্মীরা। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে নষ্ট হয়েছে বেশ কিছু নথি।

তপন রায়,মানুষের মতামত:ছট পুজোর সকালে কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে পুলিশ সুপারের দফতরের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তাঁদের নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

দমকল সূত্রে জানা গিয়েছে, অফিসের ছাদে রাখা কিছু নথিপত্রে আগুন লাগে। ঘটনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে নষ্ট হয়েছে বলে খবর। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কী কারণে এবং কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। এই ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার মনীষ জোশির কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন