শুক্রবার, অক্টোবর 2, 2026
20:44:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কলকাতা পুরসভার রাজস্ব আদায়ে বড় ঘাটতি,বকেয়া সম্পত্তি কর ১৩০০ কোটির বেশি

চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার রাজস্ব আদায়ে গত বছরের তুলনায় প্রায় ১১০ কোটি টাকার ঘাটতির অভিযোগ। একই সময়ে ১৩০০ কোটির বেশি সম্পত্তি কর বকেয়া থাকার তথ্য সামনে এসেছে।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:চলতি অর্থবর্ষে কলকাতা পুরসভার রাজস্ব আদায় নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের তুলনায় পুরসভার রাজস্ব আদায়ে প্রায় ১১০ কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে।একই সময়ে সিএজি-র প্রতিবেদনে উঠে এসেছে,পুরসভার নিজস্ব সম্পত্তি-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্পত্তির ১৩০০ কোটি টাকারও বেশি সম্পত্তি কর বকেয়া রয়েছে।

পুরসভা সূত্রে জানা যাচ্ছে,দীর্ঘদিন ধরে মূল্যায়ন বিভাগের কর্মীরা বিভিন্ন সরকারি কাজ,তথ্য সংগ্রহ, জনকল্যাণমূলক প্রকল্প এবং জনগণনার কাজে ব্যস্ত থাকায় নিয়মিত কর আদায়ের কাজ ব্যাহত হয়েছে।তার সঙ্গে মার্চ থেকে ‘মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি’-র বৈঠক না হওয়ায় বাড়ির নকশা অনুমোদনের ফি থেকেও আয় কমেছে।

পুজোর আগে সাধারণত বাড়ির মেরামত ও নির্মাণের অনুমতি, পানীয় জলের সংযোগ-সহ বিভিন্ন খাতে যে রাজস্ব আসে, অনলাইন পোর্টালে সমস্যার কারণে তাতেও ধাক্কা লেগেছে। ফলে একদিকে কমেছে নতুন রাজস্ব, অন্যদিকে বাড়ছে পুরনো বকেয়া আদায়ের চাপ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন