শুক্রবার, অক্টোবর 2, 2026
19:17:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘কজরা রে’-র নস্টালজিয়া ফিরিয়ে আনতে চান অভিষেক! কী বললেন ঐশ্বর্য-অমিতাভকে নিয়ে?

রিপোর্টার,মানুষের মতামত:‘কজরা রে ২.০’-তে ফের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। ২০০৫-এর জনপ্রিয় গানের নতুন সংস্করণে ঐশ্বর্য রাই ও অমিতাভ বচ্চনকে রাজি করানোর কথাও জানিয়েছেন অভিনেতা।

২০০৫ সালের বন্টি অউর বাবলি ছবির জনপ্রিয় গান ‘কজরা রে’-র স্মৃতি এখনও তাজা অভিষেক বচ্চনের। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানান,গানটির ২.০ ভার্সন তৈরি হলে তিনি অবশ্যই অংশ নিতে আগ্রহী। তাঁর কথায়, সেই সময় গানটির শুটিং অনেকটা চার ঘণ্টার নাচের পার্টির মতো হয়েছিল এবং অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত আনন্দের। তবে নতুন করে তিনজনকে একসঙ্গে পর্দায় ফেরাতে হলে ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর বাবা অমিতাভ বচ্চনকে রাজি করাতে হবে বলেও মজার ছলে জানান অভিষেক।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন