শুক্রবার, অক্টোবর 2, 2026
18:22:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উচ্চশিক্ষিত কর্মী,দায়িত্ব বিশাল—তবু ১৮ মাস বেতনহীন!কেন এই অবস্থা?

জল জীবন মিশনের আওতায় পানীয় জলের গুণমান পরীক্ষা করেন কর্মীরা।১৮ মাসের বেতন বকেয়া থাকার অভিযোগ তুলে আজ সভায় সরব হলেন ওয়াটার টেস্টিং ল্যাবরেটরিজ কর্মীরা।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রাজ্যের বিভিন্ন প্রান্তে জল পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও দীর্ঘদিন বেতন না পাওয়ার অভিযোগ উঠেছে ওয়াটার টেস্টিং ল্যাবরেটরিজ ওয়ার্কার্স ইউনিয়ন (PHE)-র কর্মীদের একাংশের। আজ তাঁদের উদ্যোগে আয়োজিত সভায় উঠে আসে ১৮ মাসের বকেয়া পারিশ্রমিকের বিষয়টি। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কম বেশি হাজারের উপরের কর্মীরা একত্রিত হয়,তাঁদের দাবি, অধিকাংশই BSc ও MSc পাশ উচ্চশিক্ষিত এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই কাজে যুক্ত হয়েছেন তবুও ১৮ মাসের বেতন বকেয়া।

জল জীবন মিশন-র আওতায় পানীয় জলের বিশুদ্ধতা পরীক্ষা,নমুনা সংগ্রহ এবং পরীক্ষার রিপোর্ট তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ করেন তাঁরা। সরকারি তথ্য অনুযায়ী,২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৪১টি জল পরীক্ষাগার রয়েছে,যার মধ্যে ২১৭টি ল্যাব স্বীকৃত বা অ্যাক্রেডিটেড। উত্তর ২৪ পরগনায় রয়েছে ৯টি ল্যাব বলে কর্মীদের তরফে জানানো হয়েছে।

কর্মীদের বক্তব্য, দীর্ঘদিনের বেতন সংক্রান্ত জটিলতা নিয়ে রাজ্য সরকারের তরফে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার দ্রুত বকেয়া মেটানো এবং নিয়মিত পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তাঁদের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন