শুক্রবার, অক্টোবর 2, 2026
17:40:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দীর্ঘ অপেক্ষার অবসান? স্কুলশিক্ষার চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি

পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্পে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি। ১ অক্টোবর ২০২৬ থেকে নতুন হারে পারিশ্রমিক কার্যকর।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন প্রকল্প ও সংস্থায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। সর্বশিক্ষা মিশন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন, স্কুলশিক্ষা অধিদপ্তর এবং পিএম-পোষণ প্রকল্পের বিভিন্ন শ্রেণির কর্মীরা এই বর্ধিত পারিশ্রমিকের আওতায় আসবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী,বর্ধিত পারিশ্রমিক ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থ দপ্তরের সম্মতি এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

নতুন সিদ্ধান্তে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের পারিশ্রমিক সংক্রান্ত দাবির ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পে কর্মরত কর্মীদের দায়িত্ব ও কাজের ধরন অনুযায়ী পারিশ্রমিকের কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে।সরকারের এই পদক্ষেপের ফলে স্কুলশিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের আর্থিক সহায়তা আরও শক্তিশালী হবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন