শুক্রবার, অক্টোবর 2, 2026
19:33:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাতের অভিযানে ধুপগুড়িতে কী মিলল? ৫১ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার যুবক

ধুপগুড়ির উত্তরায়ণ ক্লাব সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে প্রায় ৫১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার। মাদক সরবরাহের অভিযোগে মালদার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:ধুপগুড়ির উত্তরায়ণ ক্লাব সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫১ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার।

ধৃত যুবক মালদার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, মালদা থেকে মাদক নিয়ে ধুপগুড়িতে সরবরাহের উদ্দেশ্যে এসেছিল ওই যুবক। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক পরিমাণ প্রায় ৫১ গ্রাম।

এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহের উৎস ও সম্ভাব্য ক্রেতাদের সম্পর্কে তথ্য জানার চেষ্টা চলছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন