শুক্রবার, অক্টোবর 2, 2026
14:45:36 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বক্সার জঙ্গলে বাঘিনী ছাড়ার আগে পথে দাঁড়িয়ে শুভেন্দু,ডুকপা সম্প্রদায়ের মানুষের সঙ্গে জনসংযোগ

হাসিমারা এয়ারবেস থেকে রাজাভাতখাওয়ার পথে বক্সার ২৫ মাইল এনক্লোজার এলাকায় থামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডুকপা সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বললেন তিনি। এরপর বক্সা জঙ্গলে বাঘিনী ছাড়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা।

তপন রায়,মানুষের মতামত:হাসিমারা এয়ারবেস থেকে রাজাভাতখাওয়ার পথে বক্সার ২৫ মাইল এনক্লোজার সংলগ্ন এলাকায় আচমকাই থামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ২ হাজার ফুট উচ্চতায় বসবাসকারী ডুকপা সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাঁদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী।

এর আগে টোটোপাড়ার বাসিন্দারাও একইভাবে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবিদাওয়া জানিয়েছিলেন। এবার ফের এমন ঘটনার সাক্ষী থাকল আলিপুরদুয়ার। এরপর মুখ্যমন্ত্রী বক্সার জঙ্গলের উদ্দেশে রওনা দেন।বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা তিন বছর বয়সি বাঘিনীকে আজ বক্সা ব্যাঘ্র প্রকল্পে ছাড়ার কর্মসূচি রয়েছে।

আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে রয়েছে বিশেষ অনুষ্ঠান। সেখানে কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁওয়ের উপস্থিত থাকার কথা। বক্সার জঙ্গলে বাঘিনীকে ছাড়ার দৃশ্য বড় পর্দায় দেখানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন