শুক্রবার, অক্টোবর 2, 2026
21:09:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ভগবানপুরে ৪ কেজি গাঁজা উদ্ধার,গ্রেফতার এক

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে পুলিশের অভিযানে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার!কোটনাউড়ি মোড় সংলগ্ন এলাকা থেকে গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার পুলিশের অভিযানে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় কোটনাউড়ি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে এক ব্যক্তির কাছ থেকে চারটি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করেন পুলিশকর্মীরা। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৪ কেজি বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্থানীয় এক ব্যক্তির কাছে সরবরাহ করার উদ্দেশ্যেই ওই গাঁজা আনা হয়েছিল। উদ্ধার হওয়া মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গাঁজাটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্র রয়েছে কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন