শুক্রবার, অক্টোবর 2, 2026
15:09:53 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অভিযোগ থেকে আদালত, আদালত থেকে অভিযান—বাদুড়িয়ায় ভাঙা হল বিতর্কিত নির্মাণ

বাদুড়িয়ার রঘুনাথপুরে সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে আদালতের নির্দেশে অভিযান চালাল প্রশাসন। পুলিশ ও মহকুমা প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় নির্মাণ ভাঙার কাজ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকার রঘুনাথপুর পঞ্চায়েতে সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে প্রশাসনের পদক্ষেপ।অভিযোগ,রঘুনাথপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী রবিউল ইসলাম এবং স্থানীয় এক পঞ্চায়েত সদস্য রথীন সরকার নামে এক বাসিন্দার বাড়ির সামনের সরকারি জমিতে দোকানঘর নির্মাণ করেছিলেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন রথীন সরকার।

অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশের পরই প্রশাসনের তরফে নির্মাণটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। বাদুড়িয়া থানার পুলিশ এবং মহকুমা শাসকের দফতরের আধিকারিকদের উপস্থিতিতে শুরু হয় ভাঙার কাজ।

তবে নির্মাণটি সত্যিই বেআইনি ছিল কি না এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশাসনিক নথি ও আদালতের নির্দিষ্ট নির্দেশই চূড়ান্ত ভিত্তি। রাজ্যে সরকারি জমি দখল ও অননুমোদিত নির্মাণ নিয়ে আদালত অতীতেও প্রশাসনকে আইন মেনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন