বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
10:55:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অনন্ত আম্বানিকে নিয়ে ভাইরাল রিল!ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ শাহরুখের!

সদগুরুর সঙ্গে সাক্ষাতের সময় শাহরুখ খান ও অনন্ত আম্বানির কথোপকথন নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করা রিলের অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা শাহরুখ খান।

রিয়া গিরি,মানুষের মতামত:অভিনেতা শাহরুখ খান একটি ইনস্টাগ্রাম রিলকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার এক ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন। অভিযোগ, ওই রিলে শাহরুখ খান ও শিল্পপতি অনন্ত আম্বানির মধ্যে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে সাক্ষাতের সময় হওয়া কথোপকথন নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করা হয়েছে।

ওই ভিডিওতে কথোপকথনের বিষয়বস্তু এমনভাবে তুলে ধরা হয়েছে, যা বাস্তব ঘটনার সঙ্গে মিল নেই বলে অভিযোগ করেছেন শাহরুখ খান। বিষয়টি তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আইনি পদক্ষেপের পথে হাঁটলেন বলিউডের বাদশা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে শাহরুখের এই পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন