বুধবার, নভেম্বর 25, 2026
19:51:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

জানুয়ারি থেকেই বেকার যুবকদের অ্যাকাউন্টে টাকা? ‘ভরসা’ প্রকল্পে কী কী শর্ত

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তায় ‘ভরসা’ প্রকল্প।স্নাতকদের মাসে ২,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের ১,৫০০ টাকা দেওয়ার ঘোষণা।জানুন বয়স ও যোগ্যতার শর্ত।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে নতুন প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের। ‘ভরসা’ (BHARSHA) প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকারদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই প্রকল্প কার্যকর হবে।

প্রকল্পে স্নাতক উত্তীর্ণ যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা এবং মাধ্যমিক উত্তীর্ণ নন-গ্র্যাজুয়েট আবেদনকারীরা মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।

প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি আবেদনকারীকে বর্তমানে কর্মরত না হওয়ার শর্ত পূরণ করতে হবে।

একই পরিবারের দু’জনের বেশি এই সুবিধা পাবেন না। সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনকারীদের তথ্য যাচাইয়ের পর যোগ্যদের তালিকা তৈরি করা হবে। তবে ভুল তথ্য দিলে বা যোগ্যতার শর্ত পূরণ না করলে আর্থিক সহায়তা বন্ধ হতে পারে।বেকার যুবসমাজের জন্য এই প্রকল্প কতটা কার্যকর হয়,এখন সেদিকেই নজর।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন