মঙ্গলবার, নভেম্বর 24, 2026
19:19:33 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সোনিয়ার আত্মজীবনী ঘিরে আইনি ঝড়!‘ক্ষমা চান,নইলে মামলা’—সাভারকারের নাতির হুঁশিয়ারি

সোনিয়া গান্ধীর আত্মজীবনীতে বীর সাভারকার সম্পর্কে অসত্য তথ্যের অভিযোগ তুলেছেন রঞ্জিত সাভারকার। নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনি নোটিশ ও মানহানির মামলার হুঁশিয়ারি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সোনিয়া গান্ধীর আত্মজীবনী ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বইয়ে বীর সাভারকার সম্পর্কে উল্লেখ করা তথ্য নিয়ে আপত্তি তুলেছেন তাঁর নাতি রঞ্জিত সাভারকার।তাঁর অভিযোগ,বইয়ে সাভারকার সম্পর্কে একাধিক অসত্য ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়েছে, যা ইতিহাস বিকৃতির শামিল।

এই অভিযোগের ভিত্তিতে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন রঞ্জিত সাভারকার। পাশাপাশি বিতর্কিত অংশগুলি বই থেকে বাদ দেওয়ারও দাবি উঠেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আইনি নোটিশ পাঠিয়ে মানহানির মামলা করা হতে পারে।

সাভারকারকে নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে। এবার আত্মজীবনীকে কেন্দ্র করে পরিবারের তরফে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সেই বিতর্ককে আরও তীব্র করেছে। এই বিষয়ে কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা রয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন