বাংলাদেশে রাজনৈতিক সংঘাত ও অগ্নিসংযোগের ঘটনায় হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। নড়াইল ও পাবনার ঘটনায় চাঞ্চল্য।
মোস্তাক আহমেদ জমাদার,মানুষের মতামত:বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের আবহে উদ্বেগ বাড়ছে হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর সামনে আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বহু মানুষ। রাজনৈতিক উত্তেজনার মধ্যে সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন।
সম্প্রতি নড়াইলের কালিয়া এবং পাবনার বেড়া ও ঈশ্বরদী এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নড়াইলের কয়েকটি এলাকায় বাড়িঘরে হামলার খবর সামনে এলেও প্রশাসনের দাবি, ঘটনাগুলি রাজনৈতিক সংঘাতের সঙ্গে যুক্ত; সাম্প্রদায়িক হামলার খবরের কিছু অংশ অতিরঞ্জিত।
বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলির আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে চরমপন্থী গোষ্ঠীগুলি সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা ও ধর্মস্থানকে নিশানা করতে পারে। তাদের দাবি, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হোক।
প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা এবং উত্তেজনাপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের কথা জানানো হয়েছে। তবে রাজনৈতিক সংঘাতের আবহে সাধারণ মানুষের উদ্বেগ এখনও কাটেনি।
