মঙ্গলবার, নভেম্বর 24, 2026
16:53:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিয়ে করে কুলতলিতে সংসার!বাংলাদেশি সন্দেহে টোটোচালক আটক,তদন্তে পুলিশ

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির চার নম্বর গরানকাটি এলাকায় বাংলাদেশি নাগরিক সন্দেহে এনামুল মোল্লা নামে এক টোটোচালককে আটক করেছে পুলিশ। তাঁর পরিচয় ও ভারতে বসবাসের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বাংলাদেশি নাগরিক সন্দেহে এক টোটোচালককে আটক করল পুলিশ। আটক ব্যক্তির নাম এনামুল মোল্লা। তাঁর বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সোমবার কুলতলি থানার পুলিশের কাছে খবর আসে, চার নম্বর গরানকাটি এলাকায় এক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক বিয়ে করে বসবাস করছেন। সেই খবরের ভিত্তিতে পুলিশ এনামুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে ভারতে আসার পর প্রথমে বসিরহাটের একটি ইটভাটায় কাজ করতেন তিনি। পরে কুলতলিতে এসে বিয়ে করে সংসার পাতেন। জীবিকার জন্য টোটো চালাতে শুরু করেন।কীভাবে ভারতে প্রবেশ করেছিলেন, কতদিন ধরে এ দেশে রয়েছেন এবং তাঁর কাছে বৈধ নথিপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁর পরিচয় ও বসবাসের বৈধতা নিশ্চিত করতে তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন