মঙ্গলবার, নভেম্বর 24, 2026
16:52:56 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘দেশে ফিরবই’—হাসিনার ঘোষণায় উত্তপ্ত পদ্মাপার,নজর সেনাবাহিনীর দিকে!

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। আওয়ামী লীগের সক্রিয়তা, সংঘাতের আশঙ্কা এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বাড়ছে জল্পনা।

রিয়া গিরি,মানুষের মতামত:বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা, অর্থনীতি এবং পোশাক শিল্পের শ্রমিক অসন্তোষও বড় উদ্বেগের বিষয়। রাজনৈতিক অস্থিরতা দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রভাব পড়তে পারে।

এই পরিস্থিতিতে নজর রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার দিকেও। রাজনৈতিক সংকট আরও গভীর হলে সেনাবাহিনী কী অবস্থান নেবে, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে যে জল্পনা চলছে, তার কোনও নিশ্চিত ভিত্তি এখনও সামনে আসেনি।

আন্তর্জাতিক কূটনীতিতেও বাংলাদেশ পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা—সবকিছুই নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ডিসেম্বর যত এগিয়ে আসবে, বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়বে, নাকি সমঝোতার পথ খুলবে—সেদিকেই নজর থাকবে গোটা উপমহাদেশের।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন