মঙ্গলবার, নভেম্বর 24, 2026
16:52:57 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুলিশ ক্যাম্প থাকতেও নিরাপত্তা কোথায়? গয়েরকাটায় এবার হনুমান মন্দিরে চুরি

ডুয়ার্সের গয়েরকাটায় হনুমান মন্দিরের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে মুখ ঢাকা চোর ও বাইরে ছুরি হাতে থাকা সহযোগীর দৃশ্য। পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা অধরা।

তপন রায়,মানুষের মতামত:ডুয়ার্সের গয়েরকাটায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। বাড়ি,দোকান,সরকারি প্রতিষ্ঠান পেরিয়ে এবার চোরের নিশানায় হনুমান মন্দির। ভোরে মন্দিরের তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখ ঢেকে এক দুষ্কৃতী তালা ভেঙে মন্দিরে ঢুকছে। অন্য একজন ধারালো ছুরি হাতে বাইরে দাঁড়িয়ে রয়েছে। মন্দির কমিটির দাবি, দানবাক্স ভেঙে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরেরা। দীর্ঘদিন দানবাক্স খোলা না হওয়ায় টাকার পরিমাণ বেশি ছিল বলে অনুমান।

বিন্নাগুড়ি আউট পোস্ট ও গয়েরকাটায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও চুরির ঘটনায় ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। একের পর এক চুরির ঘটনার কিনারা না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এলাকায় নিরাপত্তা বাড়ানো এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার মন্দিরও সুরক্ষিত নয়—এই আতঙ্কই গ্রাস করেছে গয়েরকাটাকে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন